,

হার দিয়ে শুরু টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি

news-image

ক্রীড়া প্রতিবেদক : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান করে অধিনায়ক লিটন দাসের টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের আগে ৬ উইকেট হারিয়ে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।

মঙ্গলবার রাত ৮টায় আবুধাবির টলারেন্স ওভালে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে ১৪৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন সৌম্য সরকার। এছাড়া অন্যান্যদের মধ্যে শেখ মেহেদী হাসান অপরাজিত ১৬, লিটন দাস ১৬ ও নুরুল হাসান সোহান ১৫ রান করনের

বাংলাদেশের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। বাংলাদেশী বোলারদের বোলিং তান্ডবে দলীয় ৭৯ রানেই ৬ উইকেট হারিয়ে বসে লঙ্গা শিবির। তবে শেষ দিকে এসে শ্রীলঙ্কার রানের চাকা সচল করে অভিষকা ফার্নান্দো। এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান ৩২ বলে তুলে নেনে ফিফটি যার ফলে কিছুটা চাপে পরে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের আগেই ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ : কুশল পেরেরা (উইকেটরক্ষক), অভিষকা ফার্নান্দো, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা, মাহিষ থিকশানা, দীনেশ চান্দিমাল, লাহিরু কুমারা, পাথুম নিসাঙ্কা।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের