,

সাকিবের দুর্দান্ত ফিনিশিংয়ে কোয়ালিফায়ারে কলকাতা! ছিটকে গেল বিরাটরা

news-image

অনলাইন ডেস্ক : আরসিবির ৭ উইকেটে ১৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ১৯.৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৯ রান তুলে নেয়। সাকিব ৯ ও মর্গ্যান ৫ রানে অপরাজিত থাকেন। এই জয়ের সুবাদে ব্যাঙ্গালোরকে ছিটকে দিয়ে আইপিএল ২০২১-এর দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট অর্জন করে কলকাতা।

দ্বিতীয় ইনিংসে যখন ১৩ বলে ১২ রান প্রয়োজন- এমন সমীকরণকে সামনে রেখে দায় বর্তায় অধিনায়ক ইয়ন মরগান ও সাকিব আল হাসানের কাঁধে। ১৯তম ওভারে কলকাতা জড়ো করে মাত্র ৫ রান। দুটি ডট বল খেলেন মরগান। ৩ বলে ৩ রানে অপরাজিত সাকিব শেষ ওভারের প্রথম বল মোকাবেলা করেন। ড্যান ক্রিশ্চিয়ানের করা প্রথম বলেই চার হাঁকান বাংলাদেশি ক্রিকেটার। পরের বলে নেন সিঙ্গেল। তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে আবারও সাকিবকে স্ট্রাইক ফিরিয়ে দেন মরগান।

ওভারের চতুর্থ বলে সাকিবের ব্যাট থেকেই আসে জয়সূচক রান। কলকাতা পায় ৪ উইকেটের শ্বাসরুদ্ধকর জয়। ৬ বলে ৯ রান করে অপরাজিত থাকেন সাকিব। ৭ বলে ৫ রান করে অপরাজিত থাকেন মরগান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের