,

এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে শোয়েব মালিকের রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : বয়সটা ৩৯ পেরিয়েছে। কে বলবে? মাঠের পারফরম্যান্স কিংবা ফিটনেস-সব দিক দিয়েই তরুণদের সঙ্গে সমানে সমান টক্কর দেওয়ার সামর্থ্য আছে শোয়েব মালিকের।

পাকিস্তানের বিশ্বকাপ দলে শুরুতে জায়গা হয়নি। তবে শোয়েব মাকসুদের ইনজুরির কারণে শেষ মুহূর্তে ঢুকে যেতে পারেন এই ব্যাটিং অলরাউন্ডার। পাকিস্তানি গণমাধ্যমগুলো সেই ইঙ্গিতই দিচ্ছে।

এদিকে বিশ্বকাপের আগেই অনন্য এক রেকর্ডে নাম জড়ালেন শোয়েব মালিক। বৃহস্পতিবার এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ফরমেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাউদার্ন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে খেলতে গিয়ে এই মাইলফলকে পা রেখেছেন ৩৯ বছর বয়সী মালিক।

১১ হাজার রানে পৌঁছতে শোয়েব মালিকের লেগেছে ৪১১ টি-টোয়েন্টি ইনিংস। এশিয়ার প্রথম এবং বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে এই ক্লাবে ঢুকেছেন পাকিস্তানি অলরাউন্ডার।

মালিকের আগে এই রেকর্ড আছে যে দুজনের, দুজনই ওয়েস্ট ইন্ডিজের নামকরা ব্যাটার। একজন হলেন ক্রিস গেইল, অপরজন কাইরন পোলার্ড।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?