,

নিষেধাজ্ঞা উঠল, স্কুলে ফিরেছে আফগান মেয়েরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের বালখে প্রদেশে সপ্তম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে তালেবান। বালখ প্রদেশের শিক্ষা বিভাগের বরাত দিয়ে টোলো নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এ ব্যাপারে মাজার-ই-শরিফের শিক্ষা বিভাগের প্রধান মৌলভী মোহাম্মদ নাইম বলখী জানান, আমরা চাই সবাই যেন তাদের সন্তানদের স্কুলে পাঠায়। তাহলে তারা একটি ভাল ভবিষ্যৎ পাবে। কারণ একটি ভাল ভবিষ্যৎ, একটি উন্নত ও সুন্দর সমাজের জন্য প্রয়োজন একটি শিক্ষিত প্রজন্ম।

আফগানিস্তানে চলতি বছরের আগস্টে সাবেক সরকারের পতনের পর থেকে রাজধানী কাবুলসহ দেশটির অধিকাংশ জায়গাতেই প্রথম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে এখন থেকে বালখের সব ছাত্রীই স্কুলে যেতে পারবে।

বালখের এক ছাত্রী তামান্না জানান, কিছুটা হলেও বিশ্বাস ফিরে এসেছে। শিক্ষার্থীদের সংখ্যাও বেড়েছে। এমনকি শিক্ষার মানও উন্নত হয়েছে। তবে সব আগের মতো হয়ে গেছে তা বলা যাচ্ছে না।

এ ব্যাপারে স্থানীয় আরেক ছাত্রী ফাতেমা জানান, স্কুলে আসার সময় নিরাপত্তা পরিস্থিতি বেশ ভালোই থাকে।

বালখের শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা গেছে, এই প্রদেশে ছয়শ’র বেশি স্কুল রয়েছে। সেসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা পাঁচ লাখেরও বেশি। যাদের মধ্যে অর্ধেকই ছাত্রী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য