,

ওমানের পিচে বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো করবে, আশাবাদী শামীম

news-image

ক্রীড়া প্রতিবেদক : ঘরের মাঠে ধীর গতির উইকেটে দুই সিরিজে মোটেও সুবিধা করতে পারেনি টাইগার ব্যাটসম্যানরা। বিশ্বকাপের আগে ব্যাটারদের এমন ব্যর্থতা এক প্রকার শঙ্কা জাগিয়ে দিয়েছিল টিম ম্যানেজমেন্টের মনে। কিন্তু ওমান গিয়ে অন্যরকম চিত্রের দেখা মিলেছে। ব্যাট হাতে রানের ফোয়ারা দেখিয়েছেন নাঈম শেখ, লিটন দাস ও নুরুল হাসান সোহানরা। এই তিন ব্যাটসম্যানের দুর্দান্ত দিনে ওমান এ দলের বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ।

টসে হেরে ব্যাট করতে এসে নাঈমকে নিয়ে ১০২ রানের ওপেনিং জুটি গড়েন লিটন। ফিফটি করে সাজঘরে ফেরেন তিনি। এরপর ৬৩ করে সতীর্থদের ব্যাটিং করার সুযোগ দিতে মাঠ ছাড়েন নাঈম। শেষের দিকে ১৫ বলে ৪৯ রানের ঝড় তোলেন সোহান। তাতেই ২০৭ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রানে থাকে স্বাগতিকদের ইনিংস। ৬০ রানের বড় জয় পায় সফরকারীরা।

বিশ্বকাপের প্রথম পর্বের সব কয়টি ম্যাচই এই মাঠে খেলতে হবে টাইগারদের। ওমানের মাঠটি ব্যাটসম্যানদের জন্য সহায়কের ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন শামীম পাটোয়ারী। ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমাদের ব্যাটিংয়ের শুরুটা অনেক ভালো ছিল। নাঈম ও লিটন ভাই ভালো শুরু এনে দিয়েছে। শেষদিকে সোহান ভাইয়ের সঙ্গে ব্যাটিং করেছি। অনেক ভালো লেগেছে। উইকেট অনেক ভালো ছিল। ব্যাটসম্যানরা অনেক স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছে। আমি অনেক আশাবাদী, এই পিচে আমাদের ব্যাটসম্যানরা অনেক ভালো করবে।’

ব্যাট হাতে ১০ বলে দুই ছক্কায় ১৯ রান তোলেন শামীম। নিজের ব্যাটিং পজিশন নিয়ে এই ব্যাটসম্যান বলেন, ‘আমি ব্যাটিংয়ে নেমে সুযোগ পাব কম। বেশিরভাগ সময় ব্যাটিংয়ে যেতে হয় ১৫ ওভারের পর। ব্যাট হাতে ইনিংস শেষ করে আসার লক্ষ্য থাকে।’

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?