মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পান চাষ নিয়ে বিপাকে চাষীরা, ঝুঁকছেন ভিন্ন পেশায়

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : রসনা বিলাস পান শব্দটির সাথে আধিকাল থেকে জড়িয়ে আছে এদেশের গ্রাম-বাংলা নানা ঐতিহ্য। ভোজন বিলাসী অধিকাংশ মানুষের সাথে পানের একটা মনের সর্ম্পক সে বহুকাল থেকে। সমাজের অধিকাংশ নানা পেশার মানুষেরা তাদের কাজের ফাঁকে পান খাওয়া যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে। এসকল মানুষদের দৈনন্দিন নানা খাদ্যের তালিকায় পান একটা স্হান দখল করে নিয়েছে। এছাড়া বিয়ে, ধর্মীয় অনুষ্ঠানসহ নানারকম সামাজিক অনুষ্ঠানে পানের একটা আলাদা কদর রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন।
শতাধিক পরিবার এই এলাকায় পূর্ব পূরুষের পেশা পান চাষ ধরে রেখেছেন। কিন্তু কালের বিবর্তনে নানা সমস্যায় কারণে তারা এখন চাষাবাদটি ধরে রাখতে হিমশিম খাচ্ছেন।একসময় ইউনিয়নের শ্রীঘর, শাহবাজপুর এবং শ্যামগ্রামে পানের বরজ থাকলেও এখন প্রতিনিয়ম লোকসানের কারণে এই চাষাবাদ চেয়ে অনেকেই জীবনের চাকা ঘুরাতে গিয়ে ভিন্ন পেশায় ঝুঁকছেন।
পান চাষী  মনোরঞ্জন দত্ত বলেন, নানা প্রাকৃতিক দূর্যোগে আমাদের ফসলের অনেক ক্ষতি হয়। কিন্তু পানের বরজ ক্ষতিগ্রস্ত চাষীদের পাশে কেউ দাঁড়ায় না। পানের বরজ তৈরি করে লতা লাগিয়ে ভাল ফলন পেলেও বাজারে যেসব সার কীটনাশক আমরা ব্যবহার করি, পানের রোগ দমন করা কষ্টসাধ্য হয়ে পড়ে।  রোগবালাই কিংবা সমস্যা দেখা দিলে আমরা নিজেদের অভিজ্ঞতা কিংবা ঔষধ বিক্রেতাদের সাথে পরামর্শ করে ব্যবস্থা গ্রহণ করি। স্হানীয় কৃষি অফিস তেমন কোন পরামর্শ পায়না আমরা চাষীরা। অন্য কয়েকজন চাষী বলেন, আমাদের এই অঞ্চলে পান চাষে ব্যাপক সম্ভাবনা থাকলেও কৃষি বিভাগের পৃষ্ঠপোষকতার অভাবসহ নানা কারণে দিন দিন কমে যাচ্ছে পান চাষের পরিমাণ। একদিকে উৎপাদন খরচ বৃদ্ধি অপর দিকে প্রাকৃতিক দূর্যোগ। এসব কারণে আমরা ক্ষতিগ্রস্ত হলে বাস্তবে আমাদের সহযোগিতা জন্যই কেউ এগিয়ে আসেনা। নানারকম বিপাকে পড়ে দিনদিন পান চাষে আগ্রহ হারাচ্ছেন চাষীরা।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার জানান, পান চাষের উপর কৃষি বিভাগের কোনো কাযর্ক্রম নেই। চাষীদেরকে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে সহায়তা করা হয়।

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই

আইনমন্ত্রী: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার কোনো কারণ নেই

মোদির মন্তব্য: পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে অভূতপূর্ব সমর্থন দিয়েছে

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল বাংলাদেশের কূটনীতি প্রভাবিত করবে না: শামা ওবায়েদ

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু