,

আইপিএলে দেখা গেল ‘বাজপাখি’ মোস্তাফিজকে

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলে যেন ‘বাজপাখি’ মোস্তাফিজুর রহমানকেই দেখা গেল। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে শরীর হাওয়ায় ভাসিয়ে দিয়ে যেভাবে নিশ্চিত ছয় ফেরালেন, তা বাজপাখির চেয়ে কম কিসে! ফিল্ডিং-বোলিংয়ে দুর্দান্ত ফিজকে দেখা গেলেও তাঁর দল রাজস্থান জিততে পারেনি ৷ বেঙ্গালুরুর কাছে হেরেছে ৭ উইকেটে ৷

বেঙ্গালুরুর ইনিংসের তখন নবম ওভার। কার্তিক তিয়াগির সেই ওভারে চতুর্থ বলেই বাউন্ডারি হাঁকিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। পরের বলে পুল করে বল আকাশে তুলে দেন ম্যাক্সওয়েল। বলের গন্তব্য ছিল সীমানার বাইরে। তবে বাউন্ডারি লাইনে দাঁড়ানো মোস্তাফিজ চিলের মতো ছোঁ মেরে বলের গতিরোধ করে সীমানা দড়ির ওপারে পড়তে দিলেন না। বাঁচিয়ে দিলেন দলের গুরুত্বপূর্ণ ৫ রান। মোস্তাফিজের সেই ছবি রাজস্থান তাদের ফেসবুক পেজে পোস্ট করে লিখেছে, এটা বর্ণনা করার জন্য একটা শব্দই যথেষ্ট ‘দুর্ধর্ষ’।

এর আগে নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়েও দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেছেন দেবদূত পাড়িক্কালকে (২২)। পরে নিজের শেষ ওভারের শেষ বলে শ্রিকার ভারতকে ক্যাচ বানিয়েছেন আনুজ রাওয়াতের হাতে। শেষ পর্যন্ত ৩ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। বোলিং ও ফিল্ডিং মিলিয়ে ম্যাচের মোস্তাফিজের উপস্থিতি ছিল দেখার মতো।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে