,

আলোচিত পাঠাও চালককে বাইক উপহার দিলো গোলাম রাব্বানী

news-image

অনলাইন ডেস্ক : আলোচিত সেই পাঠাও চালক শওকত আলমকে একটি মোটরসাইকেল উপহার দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী।

সোমবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্ট্যাটাস দিয়ে গোলাম রাব্বানী জানান, টিম পজেটিভ বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার ভালোবাসার উপহার হিসেবে শওকত আলমকে একটি ভালো মানের মোটরসাইকেল কিনে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

তারই ধারাবাহিকতায় বুধবার রাতে পাঠাও চালক শওকত আলমকে ডিসকভার ১২৫ সিসির একটি বাইক হস্তান্তর করেন গোলাম রাব্বানী। বাইক হস্তান্তরের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে রাব্বানী লিখেন, টিম পজেটিভ বাংলাদেশের পক্ষ থেকে শওকত আলম সোহেল ভাইকে ‘দেশরত্ন শেখ হাসিনা’র উপহার’ হিসেবে একটি ব্রান্ড নিউ ডিসকভার ১২৫ সিসির মোটরসাইকেল প্রদান করা হয়েছে। এই মহতী উদ্যোগে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন, টিম পজেটিভ বাংলাদেশের পক্ষ সদস্য জাকির হোসাইন ভাই, আহম্মেদ বিন সজিব মেহেদী ইসলাম, মেহেদী হাসান রিমন, শাকিল নিঝুম, আদনান রাহান, রাসেল আহমেদ, নাদিম মাহমুদ, শরিফ ওবায়দুল্লাহ এবং এসকে ট্রেডার্সের সত্ত্বাধিকারী মামুন ভাই।

উল্লেখ্য, রাজধানীর বাড্ডায় ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘পাঠাও’র এক চালক। মামলার জেরে ক্ষোভ থেকে নিজের মোটরসাইকেলে আগুন দেন তিনি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তেই ভাইরাল হয়ে যায় সেটি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য