,

এবার রানু মণ্ডলও গাইলেন ‘মানিকে মাগে হিতে’ (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার গায়িকা ইওহানি ডি’সিলভার গাওয়া জনপ্রিয় সিংহলী গানে মেতেছে গোটা বিশ্ব। অনেকেই এই গান নতুন করে গেয়েছেন, কেউ কেউ ভিন্ন ভিন্ন ভাষায় এর কয়েকটি ভার্সনও বের করেছেন। এই অবস্থা ওপার বাংলার রানু মণ্ডলই বা বাকি থাকবেন কেন! তিনিও এবার ভাইরাল গান মানিকে মাগে হিতে গাইলেন।

গানের ভিডিওতে দেখা যাচ্ছে, লাল রঙের টি-শার্ট পরেছেন রানু। এক ইউটিউবার রানুর এই গানের ভিডিও পোস্ট করেছেন নিজের চ্যানেলে। অনেকেরই মত, সুর ঠিক আছে। উচ্চারণে সমস্যা থাকলেও সুরে সেরকম কমতি নেই! যদিও কেউ কেউ দাবি করছেন, এত সুন্দর গানটাই নষ্ট হয়ে গেল রানুর কণ্ঠে!

বেশ কিছু দিন ধরে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ঘুরে ফিরে আসছে একটি অচেনা ভাষারগান। সে গানের অর্থ না বুঝলেও সুরে বুঁদ সবাই। ‘মানিকে মাগে হিতে’ শিরোনামের সেই গান গেয়েছেন শ্রীলঙ্কার শিল্পী ইওহানি ডি’সিলভা। পরবর্তীতে এই গানের ভিন্ন ভিন্ন ভার্সনও করেছেন কেউ কেউ।
সেই গান এবার রানুর মুখেও। উল্লেখ্য, ২০১৯ সালের আগাস্ট মাসে রানুর একটি গান রাতারাতি ভাইরাল হয়। দেখা যায়, রানাঘাট স্টেশনে ভিখারিনীর বেশে বসে গান গাইছেন রানু। সেই ভিডিও ভাইরাল হতেই অনেকেই তাকে লতাকণ্ঠীর তকমাও দেন। রাতারাতি ভাইরাল হয়েই সোজা মুম্বাই পাড়ি দিয়েছিলেন তিনি। সূত্র : হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য