,

মালদ্বীপে ফুটবলারদের করোনার ফল নেগেটিভ

news-image

ক্রীড়া প্রতিবেদক : সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের লক্ষ্যে মঙ্গলবার মালদ্বীপের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইতিমধ্যে মালদ্বীপে পৌঁছে করোনা ভাইরাসের টেস্ট করিয়েছেন ফুটবলাররা। তাতে দলের সকল খেলোয়াড়ের ফলাফল নেগেটিভ এসেছে।

সব ফুটবলারদের যেহেতু করোনা ফলাফল নেগেটিভ হয়েছে তাহলে তাদের অনুশীলনে আর কোনো বাধা থাকলো না। বুধবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে মালদ্বীপের হেনভেইরু প্রশিক্ষণ পিচে অনুশীলন করবে জামাল ভূঁইয়ারা।

এই সফরে ঢাকা ছেড়েছেন ২৩ ফুটবলার। এদের মধ্যে থাকার কথা ছিল এলিটা কিংসলের। তিনি দলের সাথে অনুশীলনও করেছেন। কিন্তু তার খেলার ব্যাপারে ফিফা, এএফসি থেকে কোনো কাগজপত্র না আসায় ২৩ জনের দলে জায়গা হয়নি।

দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ওর (কিংসলে) জন্য একটু মন খারাপ আছে। কিন্তু এটাই লাইফ, এটাই ফুটবল। কিংসলের মতো খেলোয়াড় দলে দরকার আছে। কারণ আপনারা দেখেছেন আমাদের দলে যারা সামনে খেলে সবার সাইজ একই রকম কিন্তু ও (কিংসলে) একটু বড়। এর জন্য আমি পার্সোনালি চেয়েছি ও (কিংসলে) দলে থাকুক। আর সবাই জানে বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে স্কোরিংয়ে। তারপরও আমরা চেষ্টা করবো যাতে গোল করতে পারি।

উল্লেখ্য, সাফে বাংলাদেশ মাত্র একবারই চ্যাম্পিয়ন হয়েছে সেটা ২০০৩ সালে। ১৮ বছরের ধরে শিরোপা জিততে না পারার দুঃখ বাংলাদেশ ভুলতে পারবে কি না সেটা সময়ই বলে দেবে।

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে