,

ইভানার মৃত্যু: ব্যারিস্টার স্বামীর জামিন আবেদন

news-image

নিজস্ব প্রতিবেদক : ইভানা লায়লা চৌধুরীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন তার স্বামী ব্যারিস্টার আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মান ও ইমপালস হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মুজিবুল হক মোল্লা।

বুধবার (২৯ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তারা এ আবেদন করেন।

বিষয়টি শুনানির জন্য বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের কাজলের ভার্চুয়াল বেঞ্চের কার্যতালিকায় রয়েছে।

১৫ সেপ্টেম্বর রাজধানীর পরিবাগ থেকে ইভানার মরদেহ উদ্ধার করে পুলিশ। দুটি ভবনের মাঝখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এরপর ২৫ সেপ্টেম্বর রাতে শাহবাগ থানায় আত্মহত্যার প্ররোচনায় মামলা করেন ইভানার বাবা এ এস এম আমান উল্লাহ চৌধুরী বাদী।

এতে আসামি করা হয় আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মান ও মুজিবুল হক মোল্লাকে।

ইভানা রাজধানীর পরীবাগে অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুল স্কলাসটিকার ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য