,

প্লে-অফ খেলার আশা জিইয়ে রাখল পাঞ্জাব

news-image

স্পোর্টস ডেস্ক : অল্প পুঁজি নিয়েও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে পাঞ্জাব কিংস। যে জয়ে আইপিএলের প্লে-অফ খেলার আশাও জিইয়ে রেখেছে দলটি।

শনিবার আসরে দিনের দ্বিতীয় ম্যাচে ১২৫ রানের পুঁজি নিয়েও ৫ রানের জয় তুলে নিয়ে পাঞ্জাব।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসনকে হারিয়ে ফেলে হায়দরাবাদ। নতুন বলে দুজনকেই তুলে নেন মোহাম্মদ শামি।

পাওয়ার প্লে-তে মাত্র ২০ রান তুললে সক্ষম হয় হায়দরাবাদ। শামির পর লেগ স্পিনার রবি বিষ্ণোই দারুণ বল করেন। জেসন হোল্ডারের লড়াই স্বত্বেও তাই লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় হায়দরাবাদ।

হোল্ডার ২৯ বলে ৫ ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন। পাঞ্জাবের পক্ষে বিষ্ণোই সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন। শামি পেয়েছেন ২ উইকেট।

এর আগে ব্যাটিংয়ে পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ ২৭ রান আসে আইডেন মারকরামের ব্যাট থেকে। ২১ রান করেন লোকেশ রাহুল। হায়দরাবাদের পক্ষে হোল্ডার নেন ৩ উইকেট। দল হারলেও ব্যাটে-বলে আলো কেড়ে ম্যাচসেরা হয়েছেন এই ক্যারিবিয়ান।

দশ ম্যাচ খেলা পাঞ্জাবের এটি চতুর্থ জয়। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে তারা। আর ৯ ম্যাচের ৮টিতেই হেরে হায়দরাবাদ সবার তলানিতে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে