,

সুস্থ হয়েই মেসিকে অভিনন্দন জানালেন পেলে

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ১০ সেপ্টেম্বরের সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি। এই হ্যাটট্রিকে মেসি তখন ছাড়িয়ে যান ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে।

তবে সেপ্টেম্বরের শুরু থেকে শরীরটা ভালো যাচ্ছি না পেলের। নিজের রেকর্ড ভাঙায় মেসিকে অভিনন্দন জানানোর সুযোগও হচ্ছিল না তাঁর। এবার কিছুটা সুস্থ হয়েই আগে মেসিকে অভিনন্দন জানালেন পেলে।

লাতিন আমেরিকার ফুটবলে ৭৭ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এত দিন শীর্ষে ছিলেন পেলে। তবে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে পেলেকে টপকে গেছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়কের গোল এখন ৭৯।

মেসি রেকর্ড ভাঙার পর থেকেই হাসপাতালে ভর্তি পেলে। একাধিকবার আইসিইউতেও যেতে হয়েছে ফুটবলের জীবন্ত নক্ষত্রকে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে তো আর অভিনন্দন জানানো যায় না।

তবে সুস্থ হয়ে মেসিকে অভিনন্দন জানাতে সময় নেননি পেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘মেসি আমি দুঃখিত দেরি করে ফেলায়। যাই হোক, এ মাসের শুরুতে আরেকটি রেকর্ড ভাঙার জন্য তোমাকে অভিনন্দন জানানোর সুযোগ হাতছাড়া করতে চাইনি।’

মেসিকে অভিনন্দন জানানোর পাশাপাশি আগামী দিনের জন্য শুভকামনাও জানিয়েছেন পেলে। মেসির প্রতিভা অসাধারণ আখ্যা দিয়ে পেলে লিখেছেন, ‘তোমার ফুটবলীয় প্রতিভা অসাধারণ! আশা করি তুমি নেইমার ও এমবাপ্পের পাশে থেকে আরও অনেক কিছু জিতবে’।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের