,

মোস্তাফিজের দুর্দান্ত বোলিং বৃথা গেলো

news-image

স্পোর্টস ডেস্ক : দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দারুণ বোলিং করেছে মোস্তাফিজুর রহমান। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি রাজস্থান রয়্যালস।

শনিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা দিল্লিকে ১৫৪ রানেই আটকে দেয়ে রাজস্থানের বোলাররা। এদিন চোখ ধাঁধানো বোলিং করেছেন মোস্তাফিজ।

শুরুতেই মোস্তাফিজকে দিয়ে আক্রমণ করান রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথম ওভারে উইকেট না পেলেও দিয়েছেন মাত্র ৬ রান। এরপর ১২তম ওভারে ফের বল হাতে নিয়ে দিল্লি অধিনায়ককে বোল্ড করেন মোস্তাফিজ। ওই ওভারে টাইগার পেসার দেন মাত্র ৫ রান। ১৭তম ওভারে এসে ফেরান সিমরন হেটমায়ারকে। ওই ওভার থেকে ৪ রান তুলতে পারে দিল্লি। ইনিংসের শেষ ওভারটিও করেন মোস্তাফিজ। বাঁহাতি এই পেসারের ওভারটিতে বাউন্ডারি না হলেও দিল্লি তুলে নেয় ৯ রান। সবমিলিয়ে ৪ ওভারে মাত্র ২২ রান খরচ করে কাটার মাস্টার নেন ২ উইকেট। আর দিল্লি করেন ৬ উইকেটে ১৫৪ রান।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই ছন্দে ছিল না রাজস্থান। ৫৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে দলটি। অধিনায়ক সঞ্জু স্যামসন একাই লড়েছেন। শেষ পর্যন্ত রাজস্থান দলপতির ৭০ রানে অপরাজিত ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২১ রানের বেশি করতে পারেনি রাজস্থান।

দিল্লির পক্ষে ৪ ওভারে ১৮ রান দিয়ে দুই উইকেট নেন এনরিক নরকিয়া।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে