,

কচুরমুখি অনন্য গুণ

news-image

স্বাস্থ্য ডেস্ক : শুধু স্বাদেই নয়, মুখিকচু গুণে অনন্য একটি সবজি। একজন পূর্ণবয়স্ক মানুষের সারাদিনের চাহিদার প্রায় ২৭ শতাংশ ফাইবার এই সবজি দ্বারা পূরণ করা সম্ভব। এটি হজমশক্তি বাড়ায়। এ ছাড়া এটি অতিরিক্ত গ্যাস, কোষ্ঠকাঠিন্যসহ বিপাকেও সহায়তা করে। এমনকি ডায়রিয়ার জন্যও বেশ উপকারী।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই সবজির জুড়ি অতুলনীয়। এতে থাকা ভিটামিন-সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা শরীরের কার্যক্ষমতার জন্য দারুণ কার্যকরী। হৃদরোগের ঝুঁকি কমায়।

শরীরের রক্ত চলাচল সহজ করে। মুখিকচুতে থাকা আয়রন ও কপার রক্তে লোহিত কণিকা তৈরিতে সাহায্য করে; যার ফলে রক্তস্বল্পতা দূর করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের লাবণ্য ধরে রাখতে সহায়তা করে থাকে। এতে বিদ্যমান উচ্চ মানের ভিটামিন-এ, সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট সেল বা কোষ ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচায়।

এ ছাড়া এতে থাকা ভিটামিন-ই এবং এ ত্বক সুরক্ষায় দারুণভাবে কাজ করে। বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে আর মুখিকচুতে এটি থাকায় এটি দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। এতে থাকা উপকারী ফাইবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। মুখিকচুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের ঝুঁকি কমাতেও সহায়তা করে।

তবে অনেকেই কচু খেতে চান না। কারণ তাদের ধারণা, কচু খেলে গলা চুলকায়। আসলে কচুতে যে ক্যালসিয়াম থাকে, সেটি ক্যালসিয়াম অক্সালেট নামক একটি লবণের আকারে থাকে। যার রাসায়নিক সংকেত CaC2O4 এবং এটি ক্ষুদ্র ক্ষুদ্র কেলাস (Crystal) আকরে থাকে। কেলাসগুলো খুবই ক্ষুদ্র এবং বেশ ধারালো থাকে। এ লবণটি পানিতে খুব সামান্য পরিমাণ দ্রবীভূত হয়। ফলে কচু যখন রান্না করা হয়, তখন ক্যালসিয়াম অক্সালেটের কিছু কেলাস অদ্রবীভূত (সম্ভবত) অবস্থায় থেকে যায়। ধারণা করা হয়, এই ক্রিস্টালগুলোর কারণেই আমাদের গলা চুলকায়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের