,

কারামুক্তির পর প্রথম সংবাদ সম্মেলনে আসছেন পরীমনি

news-image

নিউজ ডেস্ক : সম্প্রতি মাদক মামলায় জেল থেকে ছাড়া পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। জেল থেকে ছাড়া পেয়ে এই প্রথম সংবাদ সম্মেলনে কথা বলবেন পরীমনি।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এফডিসির জহির রায়হান কালার ল্যাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ‘প্রীতিলতা‘ সিনেমার টিম। এতে উপস্থিত থাকবেন আলোচিত এ চিত্রনায়িকা পরীমনি।

গত ৪ আগস্ট সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের দাবি করা হয় এ নায়িকার বাসা থেকে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সম্পৃক্ততার কথা স্বীকার করেন পরীমনি, জানায় র‌্যাব। পরে ৫ আগস্ট তার নামে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

তিন দফায় সাত দিনের রিমান্ড শেষে উচ্চ আদালতে হস্তক্ষেপে গত ৩১ আগস্ট জামিন হয় পরীমনির। ৫০ হাজার টাকা মুচলেকায় মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত পরীমনিকে জামিন দেন ঢাকা মহানগর দায়রা হাকিম কে এম ইমরুল কায়েশ।

দীর্ঘ ২৭ দিন কাশিমপুরের মহিলা কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে এই প্রথম কোনো সংবাদ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন পরীমনি। ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। তাকে নিয়ে নির্মিত হচ্ছে ‘প্রীতিলতা‘ সিনেমা। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমনি। মূলত সিনেমাটির বিষয় নিয়েই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

রাশিদ পলাশ পরিচালিত এই সিনেমার শুটিং এখনো বাকি রয়েছে বলে জানা গেছে। গত বছরের শেষের দিকে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন গোলাম রাব্বানী। এর পাণ্ডুলিপি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। কস্টিউম ডিজাইনার হিসেবে রয়েছেন বিবি রাসেল।

 

এ জাতীয় আরও খবর

আইড় মাছের ভুনা ঝোল — সংক্ষেপে রেসিপি

শিল্পীদের ধর্মকর্ম না জেনে মন্তব্য নয়: নূতন

সত্যজিতের গল্পে ফিরছেন সব্যসাচী, পরিচালনায় সন্দীপ

দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট

সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

পুরাতন বাণিজ্য মেলা মাঠে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র দখলে আগে থেকেই সক্রিয় ছিল একাধিক পক্ষ

বোরকা পরে ভূমি অফিসে ডিসি ফরিদা, নিলেন সেবাগ্রহীতার অভিজ্ঞতা

জমি দখলের চেষ্টা ও বাড়িতে হামলায় গ্রেপ্তার ১৩

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ১০০ ছাড়ানোর পথে