,

নারীবিষয়ক মন্ত্রণালয় বন্ধ : প্রতিবাদে আফগানিস্তানে বিক্ষোভ

news-image

অনলাইন ডেস্ক : তালেবান শাসিত আফগানিস্তানে নারীবিষয়ক মন্ত্রণালয় বন্ধের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ হয়েছে।

রোববার দেশটির সাবেক নারীবিষয়ক মন্ত্রণালয়ের সামনে বেশ কিছু নারী অধিকারকর্মী এই বিক্ষোভ করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

সম্প্রতি নারীবিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে তালেবান এ মন্ত্রণালয়ের নাম দিয়েছে নীতিনৈতিকতা-বিষয়ক মন্ত্রণালয়। এ নিয়েই বেশ কিছুদিন ধরে চলছে ক্ষোভ।

বিক্ষোভে অংশ নেওয়া নারী তারানুম সায়েদি বলেন, মেয়েদের বাড়িতে রেখে, তাদের ওপর বিধিনিষেধ আরোপ করে, তাদের স্কুলে যেতে না দিয়ে আফগান নারীদের দমানো যাবে না।

আফগানিস্তানে একের পর এক শহর দখলে নিয়ে গত মাসের মাঝামাঝি রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেয় তালেবান। ওই সময়ই পালিয়ে যান দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। ক্ষমতায় বসে নতুন সরকার ঘোষণা করেছে তালেবান।

এরআগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ছিল। তালেবানের আগের আমলে নীতিনৈতিকতা-বিষয়ক মন্ত্রণালয় ছিল। তখন এই মন্ত্রণালয় তালেবানের কট্টর ধর্মীয় মতাদর্শ বাস্তবায়নে কাজ করেছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য