,

মেঝেতে পাশাপাশি ডেঙ্গু ও সাধারণ রোগীর চিকিৎসা, বাড়ছে ঝুঁকি

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : দেশে করোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুরোগী। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের দায়িত্বরত নার্স ও চিকিৎসকরা। ওয়ার্ড-কেবিনে শয্যা সঙ্কটের কারণে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন শত শত রোগী। প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছেন। ফলে স্বাস্থ্যঝুঁকিতে আছেন চিকিৎসক, নার্স ও সাধারণ রোগীরাও।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ও মেডিসিন বিভাগে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের তিন নম্বর ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায় মেডিসিন বিভাগের মেঝেতেই একইসঙ্গে ডেঙ্গুরোগী ও সাধারণ রোগীরা চিকিৎসা নিচ্ছেন। দায়িত্বরত নার্স শবনম বলেন, অষ্টম তলা হচ্ছে মূলত ডেঙ্গু ওয়ার্ড, সেখানে সিট ফাঁকা হলে ষষ্ঠ ও সপ্তম তলা থেকে রোগীদের সেখানে নেওয়া হয়।

এছাড়া মিটফোর্ডের মেডিসিন বিভাগের তিন ফ্লোরেই সাধারণ ও ডেঙ্গুরোগীদের গাদাগাদি অবস্থা। এতে বিভিন্ন রোগী ডেঙ্গুর পাশাপাশি করোনায় আক্রান্ত হচ্ছেন বলে জানান দায়িত্বরত নার্সরা। ডেঙ্গুরোগীদের মশারি সরবরাহ করা হলেও তাদের মধ্যে মশারি ব্যবহারের প্রবণতা কম। অনেক রোগী মশারি লাগিয়ে বাইরে বসে থাকেন।

সপ্তম তলায় দায়িত্বরত নার্স সুমনা জাগো নিউজকে বলেন, আজ আমাদের ওয়ার্ডে ৫০ জন রোগী ভর্তি হয়েছেন। তার মধ্যে ডেঙ্গুরোগী ছয়জন। মোট কতজন ডেঙ্গুরোগী ভর্তি আছেন সেটা না বলতে পারলেও ডেঙ্গু ও সাধারণ রোগী একসঙ্গে চিকিৎসা নিচ্ছেন বলে জানান। এছাড়া ডেঙ্গুরোগী ৪-৫ জনের বেশি ভর্তি হন না বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য