,

টি-টোয়েন্টিতে ৬, ওয়ানডেতে ৭ নম্বরে টাইগাররা

news-image

ওয়ানডে এবং টি-টোয়েন্টি র‌্যাংকিং হালনাগাদ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি। যেখানে কুড়ি ওভারের ক্রিকেটে ৬ এবং পঞ্চাশ ওভারের ম্যাচে ৭ নম্বরে আছে মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবালদের বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এই সংস্করণে টাইগারদের সংগ্রহ ২৪১ রেটিং পয়েন্ট। ২৭৮ রেটিং নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। দুইয়ে থাকা ভারতের নামের পাশে শোভা পাচ্ছে ২৬৬ রেটিং।

২৬১ রেটিং নিয়ে তিন নম্বরে অবস্থান করছে পাকিস্তান। নিউজিল্যান্ড আছে তালিকার চারে। কিউইদের সংগ্রহ ২৫৭ রেটিং। পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার নামের পাশে আছে ২৪৬ রেটিং। সেরা দশের বাকিরা হল অস্ট্রেলিয়া ২৪০, আফগানিস্তান ২৩৬, শ্রীলঙ্কা ২৩৫ এবং ওয়েস্ট ইন্ডিজ ২৩৪ রেটিং।

ওয়ানডেতে বাংলাদেশের সংগ্রহ ৯১ রেটিং পয়েন্ট। ১২১ রেটিং নিয়ে সবার ওপরে আছে ২০১৯ বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড। দুইয়ে থাকা ইংল্যান্ডের সংগ্রহ ১১৯ রেটিং। অস্ট্রেলিয়ার অবস্থান তালিকার তিনে। তাদের নামের পাশে আছে ১১৬ রেটিং। সেরা দশের বাকিরা হল ভারত ১১৩, দক্ষিণ আফ্রিকা ৯৮, পাকিস্তান ৯৩, ওয়েস্ট ইন্ডিজ ৮৪, শ্রীলঙ্কা ৮৩ এবং আফগানিস্তান ৬২ রেটিং।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের