,

বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার আমিরাতের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশসহ ১৫টি দেশের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার শর্ত সাপেক্ষে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি।

নিষেধাজ্ঞার শর্ত অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত কোভিড প্রতিষেধক দুই ডোজ টিকা নিয়েই আমিরাতে ভ্রমণ করতে পারবেন ১৫ দেশের নাগরিকরা।

সেদেশে যেতে হলে অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) কর্তৃক অনুমোদিত টিকার পূর্ণাঙ্গ ডোজ নিতে হবে। এর আগে করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য আমিরাত সরকার কিছু দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল।

আগামী রোববার থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। বাংলাদেশ ছাড়া অন্য যেসব দেশের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে সে দেশগুলো হচ্ছে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নামিবিয়া, জাম্বিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা, সিয়েরা লিওন, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও আফগানিস্তান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য