বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাপমাত্রা ছাড়ালো ৩৬ ডিগ্রি, থাকতে পারে আরও ২ দিন

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিভাগ ছাড়া সারাদেশই প্রায় বৃষ্টিহীন। এ অবস্থায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। দুয়েকদিনের মধ্যে তাপপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। গরমের অস্বস্তি আরও তিনদিন থাকতে পারে বলেও জানিয়েছেন তারা।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, আগামী ৬/৭ সেপ্টেম্বরের দিকে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। এরপর হয়তো বৃষ্টি বাড়তে পারে। আপাতত বৃষ্টি বাড়ার কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন, ‘তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠলেই মৃদু তাপপ্রবাহ বলা হয়। কিন্ত সেটা একটি অঞ্চল জুড়ে হতে হয়। বিচ্ছিন্নভাবে কোথাও তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়ালেই সেটাকে তাপপ্রবাহ বলা যায় না।’

তিনি বলেন, ‘দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকতে পারে। আরও কয়েকদিন পর মৌসুমি বায়ু আবার সক্রিয় হতে পারে।’

এখন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বলেও জানান এই আবহাওয়াবিদ। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহী বিভাগের ঈশ্বরদীতে ৩৬ দশমিক ২ এবং তাড়াশে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।

শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ ছাড়া সারাদেশে ছিল প্রায় বৃষ্টিহীন।

এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে, ৮৭ মিলিমিটার। ঢাকায় ২, সিলেটে সামান্য, বগুড়ায় ৯, ডিমলায় ২, মোংলায় ১ ও খেপুপাড়ায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ও রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল