,

১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলছে

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ সেপ্টেম্বর থেকে সরকার স্কুল-কলেজ খুলে দিতে পারবে বলে আশাবাদী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার এমন আশাবাদের কথা জানিয়ে তিনি বলেন, রবিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশেষজ্ঞরা মনে করছেন সংক্রমণের হার কমতে শুরু করেছে। আগামী দিনে আরও কমবে। তাই ১১ সেপ্টেম্বর পর্যন্ত যে ছুটি রয়েছে তা আর বাড়ানোর প্রয়োজন পড়বে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।’

তিনি জানান, আগের ঘোষণা অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষাও হবে। এ নিয়ে শিক্ষার্থীদের উৎকণ্ঠার কোনো কারণ নেই।

এর আগে খুব তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বলে বৃহস্পতিবার জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই দিন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, মেডিকেল কলেজের ১ম, ২য় ও ৫ম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস ১৩ সেপ্টেম্বর শুরু হতে পারে।

করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গত ২৬ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে সরকার। করোনাভাইরাসের বিস্তার রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য