,

মেসির পর গ্রিজম্যানকেও দলে রাখতে পারল না বার্সা

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি দীর্ঘ ২০ বছরের সম্পর্কের ইতি টেনে বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা লিওনেল মেসিকে ছেড়ে দেয় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এরপর তিনি ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন।

এবার গ্রিজম্যানকেও দলে রাখতে পারলো না কাতালান ক্লাবটি। দলবদলের শেষ দিনে পুরনো ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদেই ফিরে গেলেন ফরাসি স্ট্রাইকার আতোয়া গ্রিজম্যান।

শেষ মুহূর্তের এমন দলবদলে ঢাকা পড়ে গেছে অ্যাটলেটিকো ও গ্রিজম্যানের চুক্তির খুঁটিনাটি। তবে বার্সেলোনা ধারে ছেড়ে দিয়েছে ফরাসি এই স্ট্রাইকারকে। বিশাল অংকের দলবদল অর্থ ও বেতনের বিনিময়ে দুই মৌসুম আগে অ্যাটলেটিকো থেকে বার্সাতে এসেছিলেন গ্রিজম্যান। কিন্তু আর্থিক সংকটে থাকা বার্সেলোনার শেই বিশাল অংকের বেতন দিতে ব্যর্থ হয়ে ধারে ছেড়ে দিল গ্রিজম্যানকে।
এদিকে গেলোবারের লিগজয়ী অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনেও গ্রিজম্যানকে দলে ভেড়াতে চেয়েছিলেন, যা সাউল নিগুয়েজকে চেলসিতে ধারে পাঠিয়ে দেওয়াতে আরও সহজ হলো। তাই আবারও সেই পুরনো ডেরাতেই ফরাসি স্ট্রাইকার আতোয়া গ্রিজম্যান।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের