,

৪ পায়ের নতুন প্রজাতির তিমি আবিষ্কার করল মিসর

news-image

অনলাইন ডেস্ক : মিসরের বিজ্ঞানীরা চার পা বিশিষ্ট নতুন প্রজাতির তিমি আবিষ্কার করেছে। এটি প্রায় চার কোটি ৩০ লাখ বছর আগে পৃথিবীতে বাস করত। এই উভচর প্রজাতির চতুষ্পদ তিমির জীবাশ্মটি মিসরের পশ্চিমাঞ্চলীয় মরুভূমি আবিষ্কার হয়।

গত বুধবার প্রসিডিংস অব দ্য রয়েল সোসাইটি বি-র প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, তিমিটির দৈর্ঘ্য আনুমানিক ৩ মিটার এবং ওজন প্রায় ৬০০ কেজি। তিমিটি ভূমিতে হাঁটতে এবং পানিতে সাঁতার কাটতে সক্ষম ছিল।

তিমির যে আংশিক কঙ্কাল পাওয়া যায় তা মনসৌরা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বিশ্লেষণ করেছেন। এলাকাটি এখন মরুভূমি । তবে ধারণা করা হচ্ছে, এটি একসময় সমুদ্রবর্তী অঞ্চল ছিল এবং এটি জীবাশ্মের একটি সমৃদ্ধ উৎস ছিল।

এই গবেষণায় প্রধানের ভূমিকায় থাকা আব্দুল্লাহ গোহার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ফিওমিসেটাস অ্যানুবিস একটি নতুন প্রজাতির তিমি। মিসরীয় এবং আফ্রিকান জীবাশ্মবিদ্যার জন্য একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার।

মনে করা হচ্ছে, প্রথম তিমি প্রায় পাঁচ কোটি বছর আগে দক্ষিণ এশিয়ায় বিবর্তিত হয়েছিল। ২০১১ সালে পেরুর প্যালিওন্টোলজিস্টদের একটি দলও চার পায়ের তিমির জীবাশ্ম আবিষ্কার করেছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য