,

ভারতীয় অ্যাথলেটের পদক কেড়ে নেওয়া হলো

news-image

স্পোর্টস ডেস্ক : প্যারালিম্পিকের শুরু থেকে দারুণ সাফল্য পেয়ে আসছিলেন ভারতীয় অ্যাথলেটরা। এই সাফল্যের মধ্যেই অস্বস্তি উপহার দিলেন বিনোদ কুমার। ডিস্কাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ জেতার পরও যে পদক কেড়ে নেওয়া হয়েছে এই ভারতীয় প্যারা অ্যাথলেটের।

পুরুষদের ডিস্কাস থ্রো ইভেন্টের এফ-৫২ বিভাগে তৃতীয় হয়েছিলেন ভারতীয় অ্যাথলেট বিনোদ। তবে কাল ব্রোঞ্জ জয়ের পরই এই ইভেন্টের অন্য প্রতিযোগীরা বিনোদ শারীরিকভাবে অক্ষম কি না তা নিয়ে প্রশ্ন তোলেন। তাৎক্ষণিক বিষয়টি নিজেদের মধ্যে পর্যালোচনা পর সিদ্ধান্ত জানানোর কথা বলেছিল আয়োজকেরা।

অবশেষে আজ প্যারালিম্পিক কর্তৃপক্ষ বিনোদের পদক কেড়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, শারীরিক সক্ষমতার যে নিরিখে এফ-৫২ ইভেন্টে বিনোদকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেটির জন্য তিনি উপযুক্ত নন। এ জন্য তাঁর ব্রোঞ্জ বাতিল করা হচ্ছে।

এর আগে কাল রবিবার ডিস্কাস থ্রোয়ের ফাইনালে পঞ্চম চেষ্টায় ১৯.৯১ মিটার ছোড়েন বিনোদ। এই থ্রোয়ে এশিয়ান রেকর্ডও গড়েন ৪১ বছরের বিনোদ। জিতে নেন ব্রোঞ্জ পদক। তবে আজ প্যারালিম্পিকে ভারতের সোনা জয়ের দিন বিনোদের এমন ঘটনায় হতাশই হতে হয়েছে ভারতকে। প্যারালিম্পিকে এটি ভারতের তৃতীয় পদক ছিল।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড