,

জামালপুরে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১২ হাজার মানুষ

news-image

জেলা প্রতিনিধি : উজানের পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টির কারণে যমুনা এবং ব্রহ্মপুত্র নদীর পানি বেড়েছে। এতে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলসহ প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তিন উপজেলার প্রায় ১০-১২ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বেশ কিছু কাঁচা-পাকা সড়ক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ ফসলি জমি পানিতে ডুবে গেছে ।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ জাগো নিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় জামালপুরে যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিনদিন আরও পানি বাড়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী যমুনা এবং ব্রহ্মপুত্র নদীর পানি আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে। তবে ১ তারিখের পর পানি আবারও কমতে শুরু করবে।

দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি অফিসার পরেশ চন্দ্র দাশ জানান, জেলার ৫০ হেক্টর জমি পানিতে প্লাবিত হয়েছে। দু-একদিনের মধ্যে পানি না কমলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর