শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফটি–সেঞ্চুরির চেয়ে দলের জয়ে ৫–১০ রানই গুরুত্বপূর্ণ সোহানের কাছে

news-image

নিজস্ব প্রতিবেদক : জিম্বাবুয়ের বিপক্ষে তিন সংস্করণেই সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে ৪–১ ব্যবধানে টি–টোয়েন্টি সিরিজে উড়িয়ে দেওয়া। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। গত তিন মাস বলতে গেলে একের পর এক সাফল্যে এসেছে বাংলাদেশ ক্রিকেটে।

জিম্বাবুয়ে সফর দিয়ে প্রায় তিন বছর পর দলে ফিরে দারুণ ক্রিকেট খেলা উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান আজ জানিয়েছেন, বাংলাদেশ দলের এই সাফল্যের রহস্য। আগামী বুধবারে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে আজ থেকে মিরপুরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। অনুশীলনের ফাঁকে কথা বলেছেন সোহান।

বাংলাদেশ দলের ড্রেসিংরুমের কথা বলতে গিয়ে সোহান বলেছেন, ‘আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পরিবেশ এখন খুব ভালো। যেমন, আমরা ১৫–২০ জন বা যে কজনই দলে থাকি না কেন, মন থেকে চাই যে ১১ জন মাঠে খেলছে তাঁরা যেন ভালো করে। সবাই সবাইকে সহায়তা করে। দল হিসেবে ভালো করতে এটি (একে অপরের ভালো চাওয়া) খুবই গুরুত্বপূর্ণ।’

দল হিসেবে ভালো করতে হলে দলের প্রয়োজনই শেষ কথা! জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে সেটি ধারাবাহিকভাবে দেখিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডকেও একইভাবে হারাতে চায় বাংলাদেশ। সোহান বললেন, ‘সর্বশেষ দুটি সিরিজ আমাদের খুব ভালো গেছে। দল হিসেবে খেলতে পেরেছি আমরা। ভালো করতে গেলে দরকার দল হিসেবে খেলা। এই সিরিজেও (নিউজিল্যান্ড সিরিজ) দল হিসেবে খেলতে পারি তাহলে ভালো করতে পারব। অবশ্যই নিউজিল্যান্ড ভালো দল। আমার কাছে মনে হয় এটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। দল হিসেবে খেলতে পারি তাহলে ভালো ফল করার সম্ভাবনা বেশি থাকবে।’

সেঞ্চুরি–ফিফটির চেয়ে দলের সাফল্যে অল্প অবদান রাখতে পারাটাকেই বেশি তৃপ্তি দেয় বলে মন্তব্য করেছেন সোহান, ‘আমার কাছে সব সময় বেশি গুরুত্বপূর্ণ হলো ৫০ বা ১০০ করলাম, কিন্তু দল হারল—তার চেয়ে দলের জয়ে ৫ বা ১০ রান করে অবদান রাখা। আমার কাছে সব সময় এটিই গুরুত্বপূর্ণ।’

সোহানের টেস্ট ও ওয়ানডে অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, ২০১৭ সালের জানুয়ারিতে। এখন দেশের মাঠে টি–টোয়েন্টি সিরিজে তাঁর সামনে সেই নিউজিল্যান্ড। যদিও মুশফিক–লিটন ফেরায় সোহানের জন্য একাদশে সুযোগ পাওয়া কঠিন হয়ে গেছে তাঁর। তবু সুযোগ পেলে নিজের শতভাগ দিতে চান সোহান, ‘আমার ওয়ানডে ও টেস্ট অভিষেক নিউজিল্যান্ডের বিপক্ষে হয়েছিল। আশা করব দলে সুযোগ পেলে নিজের শতভাগ দিতে পারি।’

এ জাতীয় আরও খবর

উত্তর-পূর্বাঞ্চলে ঢলের পানিতে প্লাবন, বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি

ঢাকায় আজ মেঘলা আকাশ, থাকতে পারে বৃষ্টি

ঢাকাসহ ২০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ইতিহাস গড়লেন বাবর আলী, প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয়

সিলেট সফরে এসে শাহজালাল (র.) মাজারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সিলেটে সুরমা নদী তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্পের সূচনা

কিউবা নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের, দখলের ইঙ্গিত

পাম্পে জ্বালানি সংকটের জন্য তেল কোম্পানির গাফিলতির অভিযোগ জ্বালানিমন্ত্রীর

এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ বলে জানাল ইসি

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান