,

মমতাকে খুনের হুমকি

news-image
অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে। ইতোমধ্যেই কলকাতা পুলিশের সদর কার্যালয় লালবাজারে অরিন্দম ভট্টাচার্য নামে অভিযুক্ত ওই অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। নিজের ফেসবুক পেজে একাধিক বিতর্কিত পোস্ট ও কমেন্টের মাধ্যমে মুখ্যমন্ত্রীর খুনের হুমকি দেন তিনি।

ফেসবুকে অরিন্দম লেখেন ‘এখনো হত্যা করতে চাই..পা চাটা কুত্তা আমি নই..আমি অশিক্ষিত বিরোধী।’ এরপর তিনি লেখেন ‘তোমার জ্ঞান শুনবো না। আমার বউয়ের চাকরি নেই। ওই বদমাসি করো না।’

Bangladesh Pratidin 

অভিযোগ, নির্বাচনের আগেও এমন বেশকিছু বিতর্কিত পোস্ট করেছিলেন অরিন্দম ভট্টাচার্য। সম্প্রতি ফের একবার বিতর্কিত পোস্ট করতেই ওই অধ্যাপকের বিরুদ্ধে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করেন কলকাতার বাসিন্দা তমাল দত্ত নামের এক গবেষক।

অভিযোগপত্রে তমাল লেখেন ‘গত ২৬ আগস্ট দুপুর ২টার দিকে ফেসবুক সার্চ করতে গিয়েই বিতর্কিত বিষয়টি তার নজরে আসে। ২৫ আগস্ট অরিন্দম ভট্টাচার্য নামে জুলজি বিভাগের এক অধ্যাপকের ফেসবুক পেজে ওই বিতর্কিত মন্তব্যটি আমি দেখতে পাই। যেখানে অরিন্দম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুনের ইচ্ছা প্রকাশ করেছেন। এ ধরনের মন্তব্য আমাকে ব্যক্তিগতভাবে খুব আতঙ্কিত করে তুলেছে এবং মমতা ব্যানার্জির নিরাপত্তা নিয়েও আমি গভীরভাবে উদ্বিগ্ন।’

Bangladesh Pratidin

পুলিশ প্রশাসনের কাছে তার আর্জি ‘তারা যেন দ্রুততার সঙ্গে বিষয়টি গুরত্বসহকারে দেখেন।’ তবে বিষয়টি নিয়ে অভিযোগকারী অধ্যাপক বা তৃণমূলের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য