সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবকে ছাড়াই অনুশীলন

news-image

স্পোর্টস রিপোর্টার : নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর। এরপর একদিন বিরতি দিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হবে ৩ সেপ্টেম্বর। পরের তিনটি ম্যাচ যথাক্রমে ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এই সিরিজ সামনে রেখে শুক্রবার প্রথম অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে প্রথম দিনের অনুশীলনে ছিলেন না সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে পরিবারের সাথে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সেখান থেকে ওমরা পালন করতে পবিত্র সৌদি আরবে যান তিনি। হজ শেষ করে সৌদি আরব থেকে ২৫ আগস্ট ঢাকায় আসেন তিনি। দেশে ফিরেই হোটেল ইন্টার কন্টিনেন্টালে তিন দিনের কোয়ারেন্টাইন করছেন সাকিব। তবে ২৮ আগস্ট থেকে সাকিব আল হাসানকে অনুশীলনে দেখা যাবে বলে জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ।

এদিকে তিনদিনের কোয়ারেন্টাইন শেষে আজ বিকেলে অনুশীলনে নামবে নিউজিল্যান্ড দলও। যা চলবে ৩১ আগস্ট মঙ্গলবার পর্যন্ত।

আসন্ন সিরিজকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৯ আগস্ট) ১৯ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন।

বাংলাদেশ স্কোয়াড

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাঈম শেখ, কাজী নুরুল হাসান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস