,

সাকিব আল হাসান এবার স্বর্ণের ব্যবসায়

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলার পাশাপাশি স্বর্ণের ব্যবসা শুরু করেছেন। এ নিয়ে সোমবার (২৩ আগস্ট) গণমাধ্যমে বিজ্ঞাপনও দিয়েছেন।

পত্রিকায় বিজ্ঞাপনে সাকিব আল হাসান বলেছেন, বৈধভাবে স্বর্ণবার এবং স্বর্ণালংকার আমদানি এবং বিক্রয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার হিসেবে ‘বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং’ নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছি। আমার প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে দেশে বৈধভাবে খাঁটি স্বর্ণ আমদানি করতে পারেন অথবা আমদানিকৃত স্বর্ণ ক্রয় করতে পারেন। স্বর্ণ আমদানি বা বিনিয়োগ হালাল। তাই হালাল ও নিরাপদ বিকল্প হিসেবে স্বর্ণে বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকুন।

২০১৯ সালের ২৮ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের অনুমতি পেয়েছে সাকিব আল হাসানের ‘বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং’। এরই মধ্যে ঢাকা, রংপুর ও কুমিল্লায় অফিস নিয়ে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছেন। স্বর্ণের বার ও স্বর্ণালংকার আমদানিও শুরু করেছে প্রতিষ্ঠানটি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের