,

জার্সি খুলে ‍উদযাপন করায় রোনালদোকে হলুদ কার্ড, এরপর গোল বাতিল

news-image

অনলাইন ডেস্ক : একটা খারাপ দিন গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর। রবিবার রাতে লিগে নিজেদের প্রথম ম্যাচে উদিনেসের বিপক্ষে মাঠে নামে জুভেন্টাস। প্রতিপক্ষের মাঠে ২-২ গোলে ড্র করেছে তুরিনের এই দলটি।

শুরুর একাদশে না থাকা রোনালদো বদলি হয়ে মাঠে নামেন ম্যাচের ৬০তম মিনিটে। ম্যাচে তখন জুভেন্টাস ২-১ ব্যবধানে এগিয়ে। জুভেন্টাসের হয়ে গোলের দেখা পেয়েছিলেন পাওলো দিবালা ও হোয়ান কুয়াদরাদো। ম্যাচের ৮৩তম মিনিটে গোল করে ম্যাচে ২-২ এ সমতা নিয়ে আসেন উদিনেসের জেরার্ড দেলোফেউ।

ম্যাচের বাকি সময়ে দুদলই পাল্টাপাল্টি আক্রমণে খেলেছে। ম্যাচের যোগ করা সময়ে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েও ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই ‘গোল’ উদযাপনও করেছেন জুভেন্টাসের খেলোয়াড়রা। রোনালদো তো খুলে ফেলেন নিজের জার্সিই।
বিষয়টি ভালোভাবে নেননি রেফারি। জার্সি খুলে ‍উদযাপন করায় রোনালদোকে হলুদ কার্ড দেখানো হয়েছে। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভার) রিপ্লেতে দেখা যায় রোনালদোর সেই গোলটি অফসাইড ছিল। গোলটি বাতিল হলেও বহাল থাকে হলুদ কার্ড।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের