,

বাঞ্ছারামপুরে বেপরোয়া অটোরিকশা

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুরে সদরসহ বিভিন্ন গ্রামের সড়ক ও উপসড়ক জুড়ে অদক্ষ, প্রশিক্ষনবিহীন ও অল্প বয়সী চালকের ছড়াছড়ি। দেখার যেন কেউ নেই। যেকোন মুহুর্তে দূর্ঘটনার আশকা প্রকাশ করেন যাত্রীরা।

অটো দূর্ঘটনার স্বীকার হয়ে সর্বশেষ আজ ২২আগষ্ট উপজেলা আওয়ামীলীগের পরিচালনা পর্ষদের নির্বাহী সদস্য ফজলুল হক ফজু মারা যান।তিনি গত ১৯ আগষ্ট পৌর এলাকার দূর্গারামপুরে অটো রিকশার দূর্ঘটনার স্বীকার হন।

ব্যাটারী চালিত গাড়ীর কারণে একদিকে এলাকায় বিদ্যুতের অপচয় হচ্ছে,অন্যদিকে যততত্রে বাড়ছে যানজট।

দেখা যায়, সড়কে সিএনজির সাথে পাল্লা দিয়ে যন্ত্র চালিত যান চলছে সমান তালে। গ্রামীন সড়কে অদক্ষ আনাড়ী, অল্পবয়সী ও প্রশিক্ষনবিহীন চালকের সংখ্যা বৃদ্বি পেয়েছে। কোন রকম ভয়,দ্বিধা-দ্বন্ধ ছাড়া রাস্তায় দূরন্ত বেগে ছুটে চলছে। ছোট বড় দূর্ঘটনা ঘটে চলছে। যন্ত্রচালিত গাড়ী মহা সড়কের মত ব্যস্তসড়কে চলে অনেকটা দূর্ঘটনার ঝুঁকি নিয়ে। বিদ্যুৎ চালিত অটো রিকশা পুরো বাঞ্ছারামপুরের ১৩টি ইউনিয়নে বৃহত্তর এলাকার প্রত্যান্ত গ্রামাঞ্চলে ভরপুর হয়ে উঠেছে।

সচেতন যুবক শামসুল আলম জানান, এসব যানবাহন কারনে যান জট সৃষ্টি হওয়ায় বাজারে প্রবেশ করাতো দুরের কথা, হাঁটাচলা দায় হয়ে পড়ে।

বাঞ্ছারামপুর পৌরসভার প্রতাবগন্জ বাজারের প্রধান সড়ক-উপ সড়কে ব্যাটারী পরিবহন মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার কারনে প্রতি নিয়ত যানজট লেগেই থাকে। এ যানবাহন নিয়ে কারো স্বস্তি আবার কারো অস্বস্তি প্রকাশ করতেও শোনা যাচ্ছে।

চালক কাসেম,নাছির জানান, সড়কে কিশোরের হাতে যেন অটোরিকসা না দেয় মালিকরা। সেসব বিষয়ে নজর রাখা একান্ত জরুরী। মালিকদের দায়সারা মনোভাবের ফলে একটি দূর্ঘটনা,সারাজীবনের কান্নায় পরিণত হতে পারে ?

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য