,

বসুন্ধরা কিংস-বেঙ্গালুরু ম্যাচে কেউ জিতেনি

news-image

অনলাইন ডেস্ক : এএফসি কাপের ডি গ্রুপে বসুন্ধরা কিংস ও ভারতীয় ক্লাব বেঙ্গালুরুর ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। তবে এই ড্র সত্ত্বেও গ্রুপের শীর্ষে উঠে গেল অস্কার ব্রুজোনের দল।

শনিবার বিকাল ৫টায় মালদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়ামে ভারতীয় ক্লাব বেঙ্গালুরুর মুখোমুখি হয় বসুন্ধরা কিংস। হাড্ডাহাড্ডি লড়াই শেষে পয়েন্ট ভাগাভাগি করে নেয় দু’দল।

এর আগে ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মাজিয়ার বিপক্ষে দারুণ জয় পায় বসুন্ধরা কিংস। দৃষ্টিনন্দন এক গোল করে সবাইকে চমকে দেন ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো।
২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বসুন্ধরা কিংস। ১ ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া এটিকে মোহনবাগান আছে দ্বিতীয় স্থানে। আর এখন পর্যন্ত ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরুর অবস্থান তিনে। আর ১ ম্যাচ খেলে হেরে যাওয়া মাজিয়া আছে সবার শেষে।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ