,

বিপর্যয় কাটিয়ে ভালো অবস্থানে পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে হেরে যাওয়ার পর দ্বিতীয় টেস্টের শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। তবে সেই ধাক্কা সামলে দিন শেষে ভালো অবস্থানে সফরকারীরা। প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২১২ রান।

টস হেরে ব্যাট করতে নেমে ৩.৫ ওভারে মাত্র ২ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান! এরপর দলের হাল ধরেন অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ ফাওয়াদ আলম। তাদের ১৫৮ রানের জুটিটি থেমে যায় দীর্ঘক্ষণ ধরে খেলতে খেলতে ফাওয়াদ আলম ক্র্যাম্প করে বসলে। দলীয় ১৬০ রানের মাথায় আহত অবসর হয়ে সাজঘরে ফিরে যেতে হয় তাকে।

অভিজ্ঞ সঙ্গীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদের পর বেশিক্ষণ টিকতে পারেননি বাবর। ইনিংসের ৬১তম ওভারে দলীয় ১৬৮ রানের মাথায় রোচের বলে ধরা পড়েন দ্বিতীয় স্লিপে থাকা জেসন হোল্ডারের হাতে। ফলে সমাপ্তি ঘটে ১৭৪ বলে ১৩ চারের মারে খেলা ৭৫ রানের সম্ভাবনাময় ইনিংসের।

দিনের শেষভাগে আর বিপদ ঘটতে দেননি মোহাম্মদ রিজওয়ান ও ফাহিম আশরাফ। শেষের এক ঘণ্টায় অবিচ্ছিন্ন জুটিতে ৫৩ রান যোগ করেন এ দুজন। রিজওয়ান ২২ ও ফাহিম ২৩ রানে অপরাজিত রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের