,

নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার ঢাকায়

news-image

স্পোর্টস রিপোর্টার : পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট ঢাকায় আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে কিউইরা আসার আগে শুক্রবার ঢাকায় এসেছে নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেন। এই দুই ক্রিকেটার দ্য হান্ড্রেড টুনার্মেন্ট শেষ করে সরাসরি ঢাকায় চলে এসেছে। আজ থেকেই শুরু হবে ওই দুই ক্রিকেটারের কোয়ারেন্টিন। যদিও তাদের সতীর্থরা বাংলাদেশে আসবেন আরো ৪ দিন পর।

দ্য হান্ড্রেডে খেলতে দুই ক্রিকেটার এতদিন ইংল্যান্ডে অবস্থান করছিলেন। ইংল্যান্ডের ব্যতিক্রমধর্মী টুর্নামেন্ট শেষে দেশে ফিরে দলের সাথে যোগ দিতে গেলে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিন পালন করতে হত তাদের। নিউজিল্যান্ড ক্রিকেট তাই দুই ক্রিকেটারকে সরাসরি বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করে।

আগামী ২৪ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড জাতীয় দল। দুপুর ১২টা ৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের বহনকারী বিমান। ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করে ক্রিকেটারদের নেয়া হবে রাজধানীর অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টালে। গ্র্যান্ডহোম ও অ্যালেন আজ থেকেই ইন্টারকন্টিনেন্টালে থাকবেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের