,

স্বাস্থ্যবিধি মেনে হাইকোর্টে আগাম জামিনের শুনানি হবে

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে ও প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে ২২ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন (নতুন মামলা) বেঞ্চগুলোতে আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ শুনানির সময় নির্ধারণ করবেন।

করোনা পরিস্থিতির কারণে মাস কয়েক উচ্চ আদালতে আগাম জামিন আবেদনের শুনানি হচ্ছিল না। আইনজীবীদের একটি অংশ উচ্চ আদালতে আগাম জামিন আবেদনের শুনানি করার জন্য আরজি জানিয়ে আসছিলেন।
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত কার্যকর ছিল। ১১ আগস্ট থেকে সবকিছু খুলে যায়।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকার চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ দিয়ে আসছিল। গত ১ জুলাই থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ দেওয়া হয়। পবিত্র ঈদুল আজহা ঘিরে ১৪ থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। পরে ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ শুরু হয়। এই বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত কার্যকর ছিল। ১১ আগস্ট থেকে শর্ত সাপেক্ষে সবকিছু খুলে দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য