,

পরিকল্পনা সচিবের গাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলা-ভাঙচুর

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চন্দ্রিমা উদ্যান মোড়ে পরিকল্পনা বিভাগের সচিব ও পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের সদস্য মোহাম্মদ জয়নুল বারীর গাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়ে সচিবের গাড়ির সামনের ও পেছনের গ্লাস ভেঙে দিয়েছে। তবে এতে কেউ আহত হননি।

পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী জাগো নিউজকে বলেন, ‘সকাল সোয়া ১০টার দিকে আমি গাড়িতে জ্যামের মধ্যে ছিলাম। বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের একটু আগে ছিল আমার গাড়ি। জিয়ার মাজারের ওখানে থেকে কিছু লোক ধাওয়া খেয়ে চন্দ্রিমা উদ্যানের ভেতর দিয়ে এসে কাঁটাতারের ব্যারিকেড পার হয়ে যাচ্ছিল। এর মধ্যেই তারা গাড়ি ভাঙতে শুরু করে। আমারটাসহ অনেক গাড়িই তারা ভেঙে ফেলে। আমারটা সরকারি গাড়ি দেখে আগে ভাঙা শুরু করে।’

তিনি বলেন, ‘গাড়ির দু-দিকের কাঁচ ছাড়াও পেছনের কাঁচও ভেঙে ফেলেছে। গাড়ির ভেতরে বড় ইটের টুকরো পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশকে জানানোসহ আইনগভাবে যা করার তা করা হবে।’

সচিব বলেন, ‘ভাঙচুর শুরু হতেই আমি গাড়ি থেকে নেমে পড়ি। আমার কিছু হয়নি। আমি ভাল আছি।’

এর আগে সকাল ১০টার দিকে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য