,

আরও চমক দিতে চায় পিএসজি, মেসির সঙ্গে একই দলে খেলবেন রোনালদো!

news-image

অনলাইন ডেস্ক : মসম্প্রতি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-তে যোগ দিয়েছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি।

ইতোমধ্যে ক্লাবটির হয়ে সংবাদ সম্মেলন ও অনুশীলনেও অংশ নিয়েছেন মেসি।

এদিকে, মেসিকে দলে ভেড়ানোর মধ্য দিয়ে বিশ্বের অন্যতম সবচেয়ে বড় দলবদল করে ফেলেছে প্যারিসের ক্লাবটি। তবে এখানেই শেষ নয়, চমক আরও দিতে চায় ফরাসি জায়ান্টরা। ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গেও চুক্তি করতে চায় ক্লাবটি।
তবে সেটি চলতি মৌসুমে নয়। স্প্যানিশ ক্রীড়া দৈনিক দিয়ারিও এএস’এর প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে পর্তুগিজ ফরোয়ার্ডকে দলে নিতে আগ্রহী পিএসজি। কিলিয়ান এমবাপ্পের জায়গায় রোনালদোকে হয়তো দেখা যেতে পারে। এই মৌসুমের পর দুজনই ফ্রি এজেন্ট হয়ে যাবেন। জুভেন্টাসের সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ এই মৌসুমের পর শেষ হবে। এমবাপ্পে ও পিএসজির কাগজে কলমে সম্পর্ক আছে এই মৌসুম পর্যন্ত।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ও সময়ের অন্যতম সেরা দুই ফুটবলারকে এক দলে, পাশাপাশি খেলার কথা ভাবা কল্পনাতীত। পিএসজি যদি সত্যিই জুভেন্টাস ফরোয়ার্ডকে রাজি করাতে পারে, তাহলে সেটি বিশ্ব ফুটবলে বিশাল ঘটনারই সাক্ষী হয়ে থাকবে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের