শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের ব্যাপারটা অস্ট্রেলিয়ার মতো হবে না’

news-image

‘ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়ার সব চাওয়াই নতমস্তকে স্বীকার করে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়া চায়নি, বায়োবাবলের বাইরে ন্যুনতম কারও সংস্পর্শে আসতে। তাই বিমানবন্দর থেকে নামার পরই সরাসরি টিম হোটেলে নিয়ে যাওয়া হয় তাদের।

এছাড়া সিরিজ চলাকালীন সময়ে দুই দলের খেলোয়াড়-স্টাফ-কর্মকর্তা ছাড়া অন্য কারও আসা-যাওয়াও ছিল কঠোরভাবে নিষিদ্ধ। এমনকি অস্ট্রেলিয়ার বেঁধে দেয়া কোয়ারেন্টাইনবিধির বাইরে চলে যাওয়ায় মুশফিকুর রহীমের মতো দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারকেও সিরিজটিতে নিতে পারেনি বাংলাদেশ।

এবার আসছে নিউজিল্যান্ড। তাদের জন্যও কি একইরকম ব্যবস্থা থাকবে? নাকি আলাদা কিছু করা হবে? বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানালেন, ঠিক অস্ট্রেলিয়ার মতো ওত সুযোগ-সুবিধা পাবে না নিউজিল্যান্ড।

নিজামউদ্দিন চৌধুরীর ভাষায়, ‘একটা আলাদা বিষয় তো থাকবেই। যেহেতু অস্ট্রেলিয়া চাটার্ড ফ্লাইটে এসেছিল, তারা কমার্শিয়াল ফ্লাইট বা রেগুলার ফ্লাইট ব্যবহার করেনি। এ জন্যই তারা চেয়েছিল যেন ন্যুনতম মানুষের সংস্পর্শে থেকে বিমানবন্দর থেকে হোটেলে আসতে। যেহেতু নিউজিল্যান্ড কমার্শিয়াল ফ্লাইটে আসছে, তাদের জন্য বিষয়টা এরকম প্রযোজ্য হবে না। এরপরও আমাদের চেষ্টা থাকবে যতটা সম্ভব মিনিমাম পাবলিক কন্টাক্টের মাধ্যমে হোটেলে নিয়ে আসা যায়।’

নিউজিল্যান্ডের পক্ষ থেকে কোনো চাহিদাপত্র পেশ করা হয়েছে কী? এমন প্রশ্নে নিজামউদ্দিন সুজন বলেন, ‘যেহেতু ব্যাক টু ব্যাক সিরিজ হচ্ছে, সেহেতু তারা তো চাইবেই অস্ট্রেলিয়া যেমন সুযোগ-সুবিধা পেয়েছে তাদেরকেও যেন দেওয়া হয়। আমাদেরও চেষ্টা থাকবে যতটুকু সম্ভব বিষয়টা নিশ্চিত করা যায়।’

শুধু বিদেশি দলের জন্য নয়, করোনার এই সময়ে নিজেদের দলের খেলোয়াড়দের জন্যও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আলাদাভাবে দেখার দরকার আছে, মনে করেন বিসিবি সিইও।

তিনি যোগ করেন, ‘স্বাস্থ্য নিরাপত্তা ইস্যুটা কিন্তু শুধু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তথা বিদেশি দলের জন্য না, আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়ও আছে। আমাদের যে কনসার্ন আমাদের প্লেয়ারদের স্বাস্থ্য সুরক্ষায় সেটা নিশ্চিতের জন্য হলেও এমন কিছু করতে হবে। এ বিষয়গুলো মাথায় রেখেই আমরা কাজ করছি এবং পরিকল্পনা করেছি।’

 

এ জাতীয় আরও খবর

উত্তর-পূর্বাঞ্চলে ঢলের পানিতে প্লাবন, বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি

ঢাকায় আজ মেঘলা আকাশ, থাকতে পারে বৃষ্টি

ঢাকাসহ ২০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ইতিহাস গড়লেন বাবর আলী, প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয়

সিলেট সফরে এসে শাহজালাল (র.) মাজারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সিলেটে সুরমা নদী তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্পের সূচনা

কিউবা নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের, দখলের ইঙ্গিত

পাম্পে জ্বালানি সংকটের জন্য তেল কোম্পানির গাফিলতির অভিযোগ জ্বালানিমন্ত্রীর

এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ বলে জানাল ইসি

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান