রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জিতলেই নিশ্চিত শিরোপা, পারবে বাংলাদেশ?

news-image

স্পোর্টস ডেস্ক : জিতলেই নিশ্চিত শিরোপা, পারবে বাংলাদেশ?
মাঠের খেলা শুরুর আগে হয়তো কট্টর বাংলাদেশি সমর্থকরাও ভাবেননি, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এতোটা দাপট দেখিয়ে খেলতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল। যার সুবাদে দুই ম্যাচ হাতে রেখেই চলে আসবে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতে অনেকটা হেসেখেলেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। আজ (শুক্রবার) সন্ধ্যা ছয়টায় সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এ ম্যাচটি জিতলেই ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জিতে নেবে বাংলাদেশ।

এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে ৩২টি সিরিজ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ড্র হয়েছে ৬টি আর হারতে হয়েছে ১৯টি। বাকি সাত সিরিজের মধ্যে তিনটি ছিল এক ম্যাচের। অর্থাৎ একাধিক ম্যাচের সিরিজ জেতা হয়েছে ৪ বার। দুইবার জিম্বাবুয়ে ও একটা আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

নিজেদের সবশেষ তিন টি-টোয়েন্টি সিরিজের মধ্যে দুইটিই জিতেছে টাইগাররা। দুইটিই জিম্বাবুয়ের বিপক্ষে। তবে গত মাসে জিম্বাবুয়ের কঠিন কন্ডিশনে ২-১ ব্যবধানে জিতে আসা সিরিজটি খাটো করে দেখার সুযোগ নেই মোটেও।

এবার অস্ট্রেলিয়াকে আর মাত্র একটি ম্যাচে হারাতে পারলেই মিলবে একাধিক ম্যাচের পঞ্চম সিরিজ জয়ের স্বাদ। এদিকে অস্ট্রেলিয়া নিজেরাও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। বাংলাদেশে আসার আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১-৪ ব্যবধানে হেরে এসেছে টি-টোয়েন্টি সিরিজ।

শুধু তাই নয়, এর আগে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের কাছেও সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে ভারতের সঙ্গে আবার নিজের ঘরের মাঠেই জিততে পারেনি তারা। সবমিলিয়ে শেষ চারটি সিরিজে হেরে কোণঠাসা অবস্থায় অসিরা। এবার টাইগারদের সামনে সুযোগ তাদেরকে টানা পঞ্চম সিরিজ পরাজয়ের তিক্ত স্বাদ উপহার দেয়ার।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু