,

বার্সেলোনায় থাকছেন না মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : সব জল্পনা কল্পনার অবসান ঘটল। এলো আনুষ্ঠানিক ঘোষণা। দীর্ঘ ২১ বছর পর বার্সেলোনা ছাড়ছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল আন্দ্রেস মেসি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এ খবর। দুই পক্ষের সমঝোতা হওয়ার পরেও মূলত অর্থনৈতিক কারণে মেসিকে ধরে রাখতে পারছে না বার্সেলোনা।

গত ৩০ জুন শেষ হয়েছে বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ। তখন কোপা আমেরিকা চলমান থাকায় জাতীয় দলের খেলায় ব্যস্ত ছিলেন মেসি।

তবে বার্সেলোনার নবনির্বাচিত প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা বরাবরই জানিয়েছেন, যেকোনো দিন মেসির সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দেবেন তারা। সেই মোতাবেক বিশ্বের ফুটবলপ্রেমীরা অপেক্ষায় ছিলেন মেসি-বার্সার নতুন অধ্যায় শুরুর।

কিন্তু সবাইকে অবাক বিস্ময়ে ডুবিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টার কাছাকাছি সময়ে বার্সেলোনার পক্ষ থেকে জানিয়ে দেয়া হলো, মেসির সঙ্গে তারা আর চুক্তি নবায়ন করতে পারছে না।

এর পেছনে কারণ একটিই, ক্লাবের অর্থনৈতিক দৈন্যদশা। সাবেক প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউর সময়ে যে বিশাল অঙ্কের ঋণের নিচে চাপা পড়েছে বার্সেলোনা, তার ভার বইতে গিয়েই মূলত মেসিকে রাখতে পারছে না ক্লাবটি।

২০০০ সালের সেপ্টেম্বরে বার্সেলোনার ইয়ুথ দলে যোগদান করেছিলেন মেসি। এরপর ২০০৩ সালের নভেম্বরে তার অভিষেক হয় মূল দলে। প্রায় দুই দশকের বেশি সময় বার্সেলোনায় থাকার পর ২০২১-২২ মৌসুমে নতুন ক্লাবে দেখা যাবে মেসিকে।

বার্সেলোনার জার্সি গায়ে ৭৭৮টি ম্যাচ খেলেছেন মেসি, করেছেন ৬৭২টি গোল। দুটিই বার্সেলোনার ইতিহাসের রেকর্ড। শুধু তাই নয়, এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও মেসির। ক্লাবটির হয়ে ৩৫টি শিরোপা জিতেছেন আর্জেন্টাইন জাদুকর।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের