,

আন্তর্জাতিক মঞ্চে সাকিবের দেড় দশক

news-image

স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে আন্তর্জাতিক ক্রিকেট দেড় দশক তথা ১৫ বছর কাটিয়ে ফেললেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ থেকে ঠিক ১৫ বছর আগে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে নেমেছিলেন তরুণ সাকিব।

২০০৬ সালের ৬ আগস্ট, রোববার, জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ড। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল দেশের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসানের। এরপর থেকে নিজের সামর্থ্য ও কার্যকরিতার প্রমাণ দিয়েছেন বহুবার।

নিজের অভিষেক ম্যাচে বল হাতে ১০ ওভারে ৩৯ রান খরচায় ১ উইকেট নেন সাকিব। পরে ব্যাট হাতে ৪৯ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। বাংলাদেশ পায় ৮ উইকেটের সহজ জয়।

আজ ঠিক ১৫ বছর পরের ৬ আগস্টেও বাংলাদেশের জার্সিতে খেলতে নামবেন সাকিব। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, মিশন সিরিজ নিশ্চিত করা। প্রথম দুই ম্যাচে ৬২ রান ও ২ উইকেট নিয়ে নিজের কাজটা ঠিকভাবেই করেছেন সাকিব। আজ অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জেতার মিশনেও সাকিবের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ।

সাফল্যমণ্ডিত আন্তর্জাতিক ক্যারিয়ারে এখনও পর্যন্ত ৫৮ টেস্ট, ২১৫ ওয়ানডে ও ৮১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাকিব। টেস্টে ৫ সেঞ্চুরিতে ৩৯৩৩, ওয়ানডেতে ৯ সেঞ্চুরিতে ৬৬০০ ও টি-টোয়েন্টিতে সাকিবের সংগ্রহ ১৬৬৬ রান। বল হাতে টেস্টে ২১৫, ওয়ানডেতে ২৭৭ ও টি-টোয়েন্টিতে তার শিকার ৯৭ উইকেট।

বিশ্বের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে তিম ফরম্যাটের ক্রিকেটেই একসঙ্গে এক নম্বর অলরাউন্ডার হওয়ার রেকর্ড গড়েছেন সাকিব। প্রায় এক যুগ ধরে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে আধিপত্য বিস্তার করছেন তিনি। এখনও ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডার সাকিব।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ