সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মোস্তাফিজকে খুব কঠিন-অবিশ্বাস্য লাগছে অস্ট্রেলিয়ার

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের সাথে খুব বেশি সিরিজ খেলা হয় না। তাই মোস্তাফিজুর রহমান সম্পর্কে তেমন ধারণাই ছিল না অস্ট্রেলিয়ানদের। হয়তো আইপিএলে খেলার সুবাদে তারা দেখেছেন কাটার মাস্টারের কেরামতি, কিন্তু মুখোমুখি এভাবে পড়েননি কখনও।

এবার মোস্তাফিজের সামনে পড়ে ঘাম ঝরছে অস্ট্রেলিয়ানদের। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাঁহাতি এই পেসারই বলতে গেলে কোণঠাসা করে দেন সফরকারিদের। স্লোয়ার, কাটারে বিভ্রান্ত করে ৪ ওভারে ২৩ রান খরচায় নেন গুরুত্বপূর্ণ ৩টি উইকেট।

এই মোস্তাফিজকে খেলা ভীষণ কঠিন, মানছেন অস্ট্রেলিয়ান স্পিন বোলিং অলরাউন্ডার অ্যাশটন অ্যাগার। গত ম্যাচে তাকে দারুণ এক ডেলিভারিতে বিভ্রান্ত করেন ফিজ।

১৮তম ওভারে এসে টানা দুই বলে তুলে নেন দুই উইকেট। অসি অধিনায়ক ম্যাথু ওয়েড (৭ বলে ৪) লেগ স্ট্যাম্প খালি করে শট খেলতে গিয়েছিলেন, মোস্তাফিজের দুর্দান্ত ডেলিভারিতে স্ট্যাম্প যায় ওপরে।

পরের বলে অ্যাশটন অ্যাগারের গ্লাভসে লেগে বল উঠে যায় ওপরে। উইকেটরক্ষক সোহান সেই ক্যাচ নিতে ভুল করেননি। বলটি বুঝতে পারেননি বলে মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়েন অ্যাগার।

শুক্রবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। তার আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মোস্তাফিজকে প্রশংসায় ভাসালেন দলের প্রতিনিধি হয়ে কথা বলা অ্যাগার।

কাটার মাস্টারকে কঠিন, অবিশ্বাস্য আখ্যা দিয়ে অসি অলরাউন্ডার বলেন, ‘সে সত্যিই খুব কঠিন একজন। খুবই ভালো বোলার। তার স্লো বল করার সামর্থ্য, আপনি যদি স্লো মোশনে দেখেন দেখবেন তার কব্জিটা কিভাবে যে ব্যবহার করে! আসলেই অবিশ্বাস্য, অবিশ্বাস্য সামর্থ্য তার। আশ্চর্যজনক আবিষ্কার।’

মোস্তাফিজের জন্য আলাদা পরিকল্পনার দরকার আছে স্বীকার করে অ্যাগার বলেন, ‘তার স্লো বলগুলো অসাধারণ। কারণ এটা আসলে খুব বেশি স্লো না। এতে আবার অনেক ঘূর্ণিও থাকে। আর এখানে পিচ ধীরগতির, অনেক স্পিন হয়, খুব বেশি পরিবর্তনশীল পিচ। এটা সে দারুণভাবে ব্যবহার করতে জানে। আমার মনে হয়, তার বলের বেশিরভাগই স্লো বল। কঠিন ব্যাপার। তার জন্য আলাদা পরিকল্পনা রাখতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা