রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড

news-image

খেলা ডেস্ক : অ্যারন ফিঞ্চ চোটের কারণে আসেননি। বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার অধিনায়ক কে হবেন, এটা নিয়ে দোটানায় ছিলেন তাদের নির্বাচকেরা। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক ম্যাথু ওয়েডকেই বাংলাদেশের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সিরিজের অধিনায়ক নির্বাচিত করেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরেই চোট পান সাদা বলের নিয়মিত অধিনায়ক ফিঞ্চ। নিয়মানুযায়ী দলের মূল সহ অধিনায়ক প্যাট কামিন্সেরই দায়িত্ব পাওয়ার কথা। কিন্তু বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ—এই দুই সফরে কামিন্সসহ দলের শীর্ষ ক্রিকেটাররা না থাকায় ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া অধিনায়ক করে উইকেটকিপার অ্যালেক্স ক্যারিকে। বাংলাদেশ সফরেও তাঁকেই অধিনায়ক রাখা হবে বলে গুঞ্জন থাকলেও ক্রিকেট অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক ওয়েডের ওপরই আস্থা রেখেছে।

বাংলাদেশ সফরে যে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া, সেগুলো আগামী অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাদের শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

ওয়েড অবশ্য অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অধিনায়কত্ব করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ভিক্টোরিয়া, তাসমানিয়াকে নেতৃত্ব দিয়েছেন। বিগ ব্যাশে অধিনায়কত্ব করেছেন হোবার্ট হারিকেনস ফ্র্যাঞ্চাইজির।

এদিকে, চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া পাচ্ছে না ফাস্ট বোলার রাইলি মেরিডিথকে। তাঁর বদলে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ঢুকেছেন তাসমানিয়ার তরুণ ফাস্ট বোলার নাথান এলিস।

ব্যাটসম্যান বেন ম্যাকডারমট গোড়ালির চোট থেকে সেরে উঠেছেন বলেও জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ সফরে বার্বাডোজে একটি ম্যাচে এ চোটে পড়েছিলেন ম্যাকডারমট।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু