,

ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল

news-image

স্পোর্টস প্রতিবেদক : স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পোঁছেছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল।বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন অজিরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ করে চার্টার্ড বিমানে করে ঢাকায় আসেন তারা। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ জিতে সকালে তিন ট্রফি নিয়ে ঢাকায় পা রাখে টাইগাররাও।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা পালন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে করোনার বাড়তি সতর্কতার জন্য একজন সংক্রামক রোগ বিশেষজ্ঞ সাথে নিয়ে আসে ক্রিকেট অস্ট্রেলিয়া।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়া ক্রিকেট দল তিনদিনের কোয়ারেন্টাইনের জন্য যাবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। বাংলাদেশ দল এই হোটেলেই কোয়ারেন্টাইন করছে।

 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩ আগস্ট মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ৪ আগস্ট। একদিনের বিরতি দিয়ে ৬, ৭ ও ৯ আগস্ট মাঠে গড়াবে বাকি তিন ম্যাচ।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ