,

তিন ট্রফি নিয়ে দেশে ফিরল টাইগাররা

news-image

খেলা ডেস্ক : জিম্বাবুয়েতে এক সফল মিশন শেষ করে রাজ্যজয়ী বীরের বেশে দেশে ফিরে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ (বৃহস্পতিবার) সকাল ৯টার দিকে রাজধানী ঢাকায় এসে পৌঁছেছে জাতীয় দলের বহর।

মঙ্গলবার দিবাগত রাত ভোর ৪টায় (বাংলাদেশে তখন বুধবার সকাল ৮টা) টিম হোটেল থেকে হারারে বিমানবন্দরের উদ্দেশ্যে টিম বাসে শুরু হয় যাত্রা।

তারপর জিম্বাবুয়ের ডমিস্টিক ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। দুই ঘণ্টার ওই ভ্রমণ শেষে ৪ ঘণ্টার বিরতি। তারপর কাতার এয়ারওয়েজে করে জোহানেসবার্গ থেকে দোহার উদ্দেশ্যে যাত্রা করে টাইগারররা এবং বুধবার মধ্যরাতে দোহায় পৌঁছে।

আবার কয়েক ঘণ্টা বিরতি দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছে টিম বাংলাদেশ।

বাংলাদেশ দলের টিম লিডার আহমেদ সাজ্জাদুল আলম ববি বিমানে বসেই জাগো নিউজের সাথে কথা বলেন। টাইগার দলনেতা বলেন, ‌‘আমরা সকাল ৯টা ১২ মিনিটে বিমানবন্দরে অবতরণ করেছি।’

মুমিনুল হকের নেতৃত্বে এক ম্যাচের টেস্ট সিরিজে জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে তামিম ইকবালের দল। এরপর মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্বে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টাইগাররা জিতেছে ২-১ ব্যবধানে।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ