,

রংপুরে একদিনে আরও ১৬ জনের মৃত্যু

news-image

রংপুর ব্যুরো : করোনায় আক্রান্ত হয়ে রংপুর বিভাগে একদিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৬৫৭ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২৮ দশমিক ০২ শতাংশ। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের পাঁচজন, ঠাকুরগাঁওয়ের পাঁচজন, কুড়িগ্রামের দুইজন, দিনাজপুুরের দুইজনসহ লালমনিরহাট ও গাইবান্ধার একজন করে রয়েছেন।এ সময়ে বিভাগে ২ হাজার ৩৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ১৮৬ জন, গাইবান্ধার ৮৫ জন, ঠাকুরগাঁওয়ের ৭৭ জন, কুড়িগ্রামের ৭৬ জন, পঞ্চগড়ের ৭৬ জন, দিনাজপুরের ৬৯ জন, নীলফামারীর ৬৪ জন, ও লালমনিরহাটের ২৪ জন রয়েছেন।

এদিকে করোনার উপসর্গ নিয়ে প্রতিদিন বিভাগে হাসপাতালগুলোতে অন্তত ১৫ থেকে ২০ জনের মৃত্যু হচ্ছে বলে জানা গেছে। তবে উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের হিসেবে ধরছে না স্বাস্থ্য বিভাগ। বর্তমানে বিভাগের হাসপাতালগুলোতে সংকটাপন্ন রোগীদের জন্য মিলছে না আইসিইউ বেড। দেখা দিয়েছে অক্সিজেন সংকট।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য