,

৯৭ বছর পরে অলিম্পিকে স্বর্ণ জিতল ফিলিপাইন

news-image

অনলাইন ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন ১৯২৪ সাল থেকে অলিম্পিক প্রতিযোগীতায় অংশগ্রহণ করছে। গত ৯৭ বছরে প্রতিযোগীতায় অংশ নিয়ে ১০টি পদক জিতলেও কোনো স্বর্ণপদক তারা জিততে পারেনি।

সেই আক্ষেপটা গতকাল সোমবার মেটালেন হিদিলিন দিয়াজ। মেয়েদের ভারোত্তোলনে ৫৫ কেজি ওজন শ্রেণিতে সোনা জেতেন ৩০ বছরের দিয়াজ। স্ন্যাচে ৯৭ কেজি আর ক্লিন অ্যান্ড জার্কে ১২৭ কেজিসহ মোট ২২৪ কেজি তুলে বাজিমাত দিয়াজের।

এর আগে ২০১৬ সালে রিও অলিম্পিকে রুপা জিতেছিলেন তিনি। ফিলিপাইনের দ্বিতীয় অ্যাথলেট হিসেবে দুই অলিম্পিকে পদক জয়ের কীর্তিও এখন তার।
এদিন দিয়াজ চায়নার বিশ্বরেকর্ডধারী লিয়াও কিউইয়ুনকে হারান। লিয়াও ২২৩ কেজির টার্গেট ছুঁড়ে দেন দিয়াজকে। লক্ষ্য ছাপিয়ে বিশ্বরেকর্ড গড়েন এই ফিলিপাইনের ক্রীড়াবিদ। ফলে লিওয়াকে সিলভার নিয়ে খুশি থাকতে হয়েছে। আর ব্রোঞ্জ জিতেছেন কাজাখস্তানের জুলফিয়া সিনশানলো।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের