,

শ্বশুরের ডেঙ্গু, ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলেন লিটন

news-image

নিউজ ডেস্ক : আগেই জানা অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনিশ্চিত লিটন দাস। কারণ, তার শ্বশুর অসুস্থ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত তিনি। অসুস্থ শ্বশুরের পাশে থাকার জন্য দেশে ফিরতে হচ্ছে লিটন দাসকে। জাতীয় দলের সঙ্গে না ফিরে, একা একা ফিরে আসছেন তিনি। এসেই অসুস্থ শ্বশুরের পাশে থাকতে চলে যেতে হবে জৈব সুরক্ষা বলয়ের বাইরে।

যার ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হবে না আর তার। এমন সংবাদ আগেই জানানো হয়েছে জাগোনিউজের পাঠকদের। সর্বশেষ খবর হচ্ছে, লিটন দাস সত্যি সত্যি দেশে ফিরে আসছেন এবং সব কিছু ঠিক থাকলে আগামীকাল ২৭ জুলাই মঙ্গলবারই ঢাকা পৌঁছে যাবেন জাতীয় দলের এ উইকেটকিপার ব্যাটসম্যান।

এরইমধ্যে হারারে টিম হোটেল থেকে বেরিয়ে বিমান বন্দরে পৌঁছে গেছেন লিটন। বর্তমানে হারারে অবস্থানরত জাতীয় দলের টিম লিডার আহমেদ সাজ্জাদুল আলম ববি আজ সোমবার বাংলাদেশ সময় রাত সোয়া ১১টার দিকে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

জাগো নিউজের সাথে মুঠোফোন আলাপে ববি জানান, ‘ঘণ্টা দুয়েক আগেই টিম হোটেল ছেড়েছে লিটন এবং আজ রাত নাগাদ (বাংলাদেশে তখন গভীর রাত) জোহানেসবার্গের উদ্দেশ্যে বিমানে চেপে বসবে লিটন।’

ববি আরও যোগ করেন যে, ‘লিটনের শ্বশুর ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তার প্ল্যাটিলেট কমে যাচ্ছে। বর্তমানে লিটনের স্ত্রী ছাড়া আর কেউ তার শ্বশুরের পাশে নেই। পরিবারের বাকি সদস্যরা গ্রামের বাড়ি দিনাজপুরে। তাই বাধ্য হয়েই লিটন দাসকে ফিরে যেতে হচ্ছে এবং এমিরাটসের ফ্লাইটে সে ঢাকার পথে বিমানে উঠবে অল্প সময় পরই।’

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ