সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-জিম্বাবুয়ে ‘ফাইনাল’

news-image

স্পোর্টস ডেস্ক : সব ম্যাচ জিতে টেস্ট ও ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে হোঁচট খেলেও সিরিজ জয়ের সুযোগ এখনও আছে লাল-সবুজ জার্সিধারীদের। সেজন্য সফরের শেষ ম্যাচটা জিততে হবে। বাংলাদেশ ও জিম্বাবুয়ে একটি করে ম্যাচ জেতায় শেষটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ‘ফাইনাল’। সিরিজ নির্ধারণী সেই ম্যাচটি আজ (রবিবার) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় শুরু হবে। হারারে স্পোর্টস ক্লাব থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টেলিভিশন ও টি স্পোর্টস।

চলমান সফরে টানা পাঁচ ম্যাচ জিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ২৩ রানে হেরে যায় বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশের বিপক্ষে আড়াই বছর পর সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথমবার জয় পেয়েছে জিম্বাবুয়ে। বোলারদের আলগা বলের পাশাপাশি বাজে ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে ১৬৬ রান তোলে জিম্বাবুয়ে। পরে লম্বা ব্যাটিং লাইনআপ নিয়েও দায়িত্বশীল ভূমিকাতে কাউকে দেখা যায়নি। এই কারণেই ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ। রবিবারের অলিখিত ফাইনালে এইসব ভুল শুধরে মাঠে নামতে মুখিয়ে বাংলাদেশ।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন শরিফুল ইসলাম। তিনি জানিয়ে গেছেন, ‘কালকে (রবিবার) আমাদের ফাইনাল ম্যাচ। আমরা যদি যার যার জায়গা থেকে নিজেদের সেরাটা দিতে পারি, তাহলে ম্যাচ জেতা কঠিন হবে না। অবশ্যই আমাদের আগের ম্যাচের ভুলগুলো শোধরাতে হবে। আমরা প্রথম বল থেকে ইতিবাচক থাকবো। ফলাফল যাই হোক না কেন।’

এই ম্যাচেও নিয়মিত দুই মুখ লিটন দাস ও মোস্তাফিজুর রহমানকে পাচ্ছে না বাংলাদেশ। ঊরুর চোটে ভুগছেন লিটন আর মোস্তাফিজের ব্যথা পায়ের গোড়ালিতে। একই কারণে আগের ম্যাচেও খেলা হয়নি এই দুই ক্রিকেটারের। এদিকে আগের একাদশ থেকে একটি পরিবর্তন আসতে পারে। মেহেদী হাসানের বদলে সুযোগ হতে পারে নাসুম আহমেদের। সিরিজ নির্ধারণী ম্যাচে বড় ভূমিকায় থাকতে হবে সাকিব-মাহমুদউল্লাহকে।

এদিকে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর অধিনায়ক সিকান্দার রাজার চোখ টি-টোয়েন্টি সিরিজ জয়ে, ‘ট্রফি জয় অবশ্যই দারুণ ব্যাপার। বাংলাদেশ দুই ফরম্যাটে জিতেছে। আমারা টি-টোয়েন্টি ট্রফি রেখে দিতে পারলে ভালোই হবে। অনেকে বলবে এটা অন্য একটি খেলার মতোই, কিন্তু এটি ফাইনাল। আমরা এটিকে ফাইনালের মতো মনে করেই লড়বো।’

বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে পাঁচটি। বাংলাদেশ জিতেছে দুটিতে। জিম্বাবুয়ে সিরিজ জিততে না পারলেও ড্র করেছে তিনটিতে। এবারও সিরিজ হাতছাড়া করতে চাইছেন না বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ, ‘যেহেতু একটা ম্যাচ আছে। ওই ম্যাচটা আমরা ফাইনাল ম্যাচ হিসেবে খেলবো। আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়েই আমরা ম্যাচটা জেতার চেষ্টা করবো।’

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা